কক্সবাজার শহরের আলির জাঁহালের জহির আহমদ আর নেই

  বিশেষ প্রতিনিধি    25-04-2023    249
কক্সবাজার শহরের আলির জাঁহালের জহির আহমদ আর নেই

কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলির জাঁহাল এলাকার বাসিন্দা জহির আহমদ আর নেই। সোমবার ২৪ এপ্রিল বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকাস্থ ইবনে সিনা হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

জহির আহমদ বিশিষ্ট জমিদার মরহুম আলহাজ্ব খলিলুর রহমান সিকদারের কনিষ্ঠ সন্তান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। জহির আহমদ এর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার ২৫ এপ্রিল জোহরের নামাজের পর কক্সবাজার হাসেমিয়া কামিল মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

সারাদেশ-এর আরও খবর