ঘূর্ণিঝড় তীব্র আকার ধারণের আগে নিরাপদ আশ্রয়ে চলে আসুন -লুৎফুর রহমান কাজল

  বিশেষ প্রতিনিধি    13-05-2023    240
ঘূর্ণিঝড় তীব্র আকার ধারণের আগে নিরাপদ আশ্রয়ে চলে আসুন -লুৎফুর রহমান কাজল

আসন্ন ঘূর্ণিঝড় মোখার মোকাবেলায় কক্সবাজার জেলার সকল নাগরিকদের প্রস্ততি নেওয়ার আহবান জানিয়েছেন কক্সবাজার সদর,রামু, ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক জননেতা আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।

এক সতর্ক বার্তায় তিনি বলেন, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় মোখা সুপার সাইক্লোনে পরিণত হতে পারে। তাই দূর্যোগ তীব্র আকার ধারনের আগে উপকুলে ও পাহাড়ের পাদদেশে বসবাসীসহ ঝুকিপূর্ণ এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরে আসার আহবান জানান এবং ঘুর্নিঝড়ের ব্যাপারে বি,এন, পি নেতাকর্মীদের সজাগ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার অনুরোধ জানান।

সারাদেশ-এর আরও খবর