সাইকেল থেকে পড়ে আহত বেলজিয়ামের প্রধানমন্ত্রী

  বিশেষ প্রতিনিধি    05-06-2023    325
সাইকেল থেকে পড়ে আহত বেলজিয়ামের প্রধানমন্ত্রী

বাইসাইকেল দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু। সাইকেল থেকে পড়ে গিয়ে কিছু সময়ের জন্য অচেতন হয়ে পড়েন তিনি। শনিবার বিকালে ফ্ল্যান্ডার্স অঞ্চলে নিজের বাড়ির কাছে ছেলের সঙ্গে সাইকেলে চড়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রীর কার্যালয়কে উদ্ধৃত করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেলগা জানিয়েছে, ডি ক্রু কয়েক মুহূর্তের জন্য জ্ঞান হারিয়ে ফেলেন এবং তাকে পরীক্ষা করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে পরীক্ষা-নিরীক্ষায় কোনো দীর্ঘস্থায়ী প্রভাব দেখা যায়নি বলে জানিয়েছে তারা। দুর্ঘটনাটি আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর সময়সূচিকে প্রভাবিত করবে না বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক-এর আরও খবর