প্রধানমন্ত্রীর ভোট পেয়ে খুশি ফেরদৌস

  বিশেষ প্রতিনিধি    07-01-2024    241
প্রধানমন্ত্রীর ভোট পেয়ে খুশি ফেরদৌস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। আজ রবিবার সকালে রাজধানীর ভাসানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট দেওয়ার পর ফেরদৌস বলেন, জয়ের ব্যাপারে আমি আশাবাদী। অভিনয়ে যেভাবে শতভাগ দিয়েছি দর্শকদের, সেভাবে চেষ্টা করবো সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করতে।

তিনি আরও বলেন, আমি নৌকার লোক, নৌকায় ভোট দিয়েছি। আমি খুব লাকি সকালে আমাকে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তাঁর পরিবারদের সদস্যরা।

বিনোদন-এর আরও খবর