ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ওপর হামলার অভিযোগ

  বিশেষ প্রতিনিধি    22-05-2024    244
ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ওপর হামলার অভিযোগ

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের ওপর ছাত্রলীগ হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

ছাত্রদল সূত্র জানায়, মঙ্গলবার (২১ মে) রাত ৯টার দিকে শিল্পকলা একাডেমির সামনে নেতাকর্মীদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা রড চাপাতি রামদা হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা করে গুরুতর জখম ও আহত করে।

শ্রাবণ দাবি করেন, ছাত্রলীগের কর্মীরা প্রকাশ্যে জয় বাংলা স্লোগান দিয়ে আমার ওপর হামলা চালায়। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, এ সরকার গোটা দেশকে রক্তাক্ত করছে। রক্ত পিপাসু সরকার গণতন্ত্রকামী সৈনিকের রক্ত দিয়ে উল্লাস করছে। কিন্তু সংগ্রামে রক্ত কখনো বৃথা যায় না। সব কিছুরই একদিন বিচার হবে এই বাংলার মাটিতে।

সারাদেশ-এর আরও খবর